1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

চাঁদপুরে আশেকে রাসুল মজলিসের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক। চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম থেকে জশনে জুলুসের আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

এতে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বাদ মাগরিব চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রঈছুর রহমান, সহকারী সমন্বয়ক মোজাম্মেল হোসেন শাহিন, সরকারি সমন্বয়ক গিয়াস উদ্দিন নান্নু মিয়াজী ও মহসিন সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল রাত সাড়ে ৮টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট