1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে কোটি টাকার সিগারেট ও নগদ টাকা চুরি, প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের একটি গোডাউন থেকে প্রায় ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট ও ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ অর্থ চুরির ঘটনায় মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুর মডেল থানা পুলিশ সোমবার (আগস্ট ২০২৬) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দেওয়ান বাড়ির মো. জাকির দেওয়ানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাদির শাহ জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামি প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তবে মামলার বাদীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তদন্ত কর্মকর্তা আসামিকে সহযোগিতা করছেন। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে এসআই নাদির শাহ বলেন, মামলাটি আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী রোডে মেসার্স আ. লতিফ চৌধুরী অ্যান্ড সন্স নামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের একটি গোডাউন রয়েছে। সেখানে বিপুল পরিমাণ সিগারেটের স্টক ও নগদ টাকা সংরক্ষিত ছিল। গ্রেফতার জাহিদুল ইসলাম ওই প্রতিষ্ঠানে গোডাউন কিপার হিসেবে কর্মরত ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকালে জাহিদুল ইসলাম অফিসে এলেও দুপুরের দিকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে গোডাউনের মালামাল ও নগদ অর্থের হিসাব করা হলে বিপুল পরিমাণ সিগারেট ও টাকা নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে।

হিসাব অনুযায়ী, গোডাউন থেকে ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট এবং ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ অর্থ পাওয়া যায়নি।

এ ঘটনায় জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে তার বাবা জাহাঙ্গীর দেওয়ানসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়।

মামলার পর পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট