1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪১২ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

রবিবার (২৩ আগষ্ট ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি চলাকালীন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মাদ্রাসায় এসে উপস্থিত শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহকারী অধ্যাপক কামাল উদ্দিন তপাদারের সাথে অশোভন আচরণ করেন এবং তাকে মারতে উদ্যত হন। একই দিনে দুপুরে প্রভাষক তাজুল ইসলামের সাথে অনুরুপ আচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকবৃন্দ ক্লাস বর্জনের ঘোষণা দেন।

ক্লাস বর্জনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থীরা বাহিরে ঘুরাফেরা করছে। এসময় শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের সভা চলছিল। সভা শেষে কয়েকজন শিক্ষক জানান তিনি ( অধ্যক্ষ) ক্ষমা চাওয়ায় তারা ক্লাসে ফিরে যাচ্ছেন। তবে এধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে তারা আরো কঠোর কর্মসূচি নিবেন বলে জানা যায়।

প্রভাষক তাজুল ইসলাম জানান, আমরা পরিস্থিতির স্বীকার। লাঞ্ছিত হয়েও মুখ খোলার সুযোগ নেই। সেদিন অধ্যক্ষ আমাদের সহকর্মীদের সাথে যে ব্যবহার করেছেন,তা ক্ষমার অযোগ্য অপরাধ। ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করে তিনি উপস্থিত সকল শিক্ষকের নিকট ক্ষমা চেয়েছেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি জানান, এটি আমাদের ঘরোয়া বিষয় অনেক কিছুই হতে পারে এগুলো বাহিরে যাওয়ার কথা নয়। এধরনের সংবাদ প্রকাশ করলে আমি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবো।
শিক্ষার্থীদের মধ্যে অনেকেই জানান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন ইতিপূর্বে বহুবার শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেছেন। গত ১৩ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৪ জন শিক্ষক দুর্ব্যবহারের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট