1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৈশাদীর উন্নয়নের রূপকার মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আবারও চেয়ারম্যান হিসেবে চান মাহবুব বেপারী

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামীতে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও বর্তমানে প্রবাসী মোহাম্মদ মাহবুব বেপারী।

মোহাম্মদ মাহবুব বেপারী বলেন, মৈশাদী ইউনিয়নের উন্নয়ন ও আধুনিকায়নে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং এলাকার প্রতি দায়িত্ববোধ তাঁকে একজন গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, ডিজিটাল ৬নং মৈশাদী ইউনিয়নের রূপকার হিসেবে আমরা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামীতে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা মৈশাদী ইউনিয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।

মাহবুব বেপারী আরও বলেন, দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মৈশাদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সুন্দর ভবিষ্যতের জন্য যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি।

মোহাম্মদ মাহবুব বেপারী

৫নং ওয়ার্ড, ৬নং মৈশাদী ইউনিয়ন

বর্তমানে প্রবাসী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট