1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

হাজীগঞ্জের কাশিমপুরে মসজিদ নির্মাণে সৌদি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুরে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণ কার্যক্রমকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সৌদি আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি

সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি কাশিমপুর এলাকায় পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নানমো. শাহাজাহান। আয়োজকরা জানান, তাদের উদ্যোগেই সৌদি শায়েখ বাংলাদেশে এসেছেন।

ব্যাংকার শাহ-জালাল খানের পরিচালনায় অনুষ্ঠানে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রিজওয়ানুল হক টিটু, সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ-জালাল খান, বেলায়েত হোসেন ও মোহাম্মদ নূরন্নবী এবং আজীবন সদস্য ইকবাল হোসেন ও আকবর হোসেন

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম

অনুষ্ঠানে সৌদি অতিথি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানিকে স্থানীয়দের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগকে স্থানীয়রা ধর্মীয় ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট