1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরীর উন্নয়নের অঙ্গীকার, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বসবাসরত চাঁদপুরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী মতবিনিময় সভা।মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ বৈশাখী মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী উপস্থিত থেকে ইউনিয়নের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ঢাকায় বসবাসরত ইউনিয়নবাসীর সুচিন্তিত মতামত, পরামর্শ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

মতবিনিময় সভায় বক্তারা বিষ্ণুপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিকসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী বলেন, “বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”

তিনি বলেন, সুযোগ পেলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়াবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিকসেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এনাম চৌধুরী আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ইউনিয়নবাসী বলেন, প্রবাসী ও ঢাকায় বসবাসরত ইউনিয়নের মানুষের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে নিজেদের প্রত্যাশা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সভায় ঢাকায় বসবাসরত ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী বিষ্ণুপুর ইউনিয়নবাসীর কাছে তাঁর জন্য দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট