1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা দাবি, মতলব উত্তরে গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ফরাজীকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবক তার প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি ওয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। পথে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান ও সোলেমানসহ কয়েকজন তাদের পথরোধ করে জিম্মি করে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ রয়েছে, পরে প্রেমিক যুগলকে স্থানীয় শিকদার বাড়ির একটি ঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। একপর্যায়ে ভুক্তভোগী যুবক বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১৯ হাজার টাকার জামানত হিসেবে তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে ভয়ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আলিমুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ভুক্তভোগীর কাছ থেকে রেখে দেওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট