1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ মহি উদ্দিন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. আবজম খানমসহ অন্যান্য শিক্ষক।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনে মানবজাতি হেদায়াতের আলো লাভ করে। তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত—‘আল-আমিন’। তিনি মানবজাতির জন্য নিয়ে এসেছেন পরিপূর্ণ জীবনব্যবস্থা ইসলাম এবং তাঁর জীবনাদর্শ মানবতার জন্য অনুকরণীয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ অনুসরণ করে প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়ার পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও গার্লস ইন রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট