1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জনগণের পাশে থেকে সেবার প্রত্যয় বিএম ফরিদ আহমেদের

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও সাংবাদিক বিএম ফরিদ আহমেদ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৬নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন।

বিএম ফরিদ আহমেদ বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি রাস্তা, কালভার্ট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে চান। অসহায়, দরিদ্র, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তার সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং এলাকার পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করাকে তিনি অগ্রাধিকার দিতে চান।

এছাড়া কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং ইউনিয়ন পরিষদের সেবা যেন জনগণ সহজে ও হয়রানিমুক্তভাবে পান, সে বিষয়েও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিএম ফরিদ আহমেদ বলেন, আমি নেতা হতে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

তিনি ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পরামর্শ, সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট