1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: হাইমচর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় হাইমচর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, জলাশয় ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা, মৎস্য সম্পদ সংরক্ষণ, কৃষকদের সার সরবরাহ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের বিষয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। খুব দ্রুত এ সড়কের কাজ শুরু করা হবে। এ সড়ক নির্মাণ হলে হাইমচরের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তাই সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জলাবদ্ধতা ও পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, হাইমচরের সরকারি-বেসরকারি কোনো পুকুর বা জলাশয়ে কচুরিপানা থাকতে দেওয়া যাবে না। জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে এ কাজে এগিয়ে আসতে হবে।

মৎস্য সম্পদ রক্ষার বিষয়ে এমপি বলেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। কেউ নিষিদ্ধ এসব জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, জনতা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। বাজারের সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া যাবে না। জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

হাইমচর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য একটি পাবলিক টয়লেটের প্রয়োজন রয়েছে। দ্রুত জায়গা নির্ধারণ করে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে।

এছাড়া কৃষকদের সার প্রাপ্তি ও বিদ্যুৎ সরবরাহের বিষয়েও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। কৃষকরা যাতে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পান এবং বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন সংসদ সদস্য।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভাকে অবহিত করেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট