1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবাসয়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বও ২০২৬) সকাল ৯টি থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা বাজারের ২৯০জন ভোটারের মধ্যে ২৮৬জন ভোটার তাদের দীর্ঘ ১৩ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিজয়ীরা হলে সভাপতি পদে মজিবুর রহমান পাঠান, সাধারণ সম্পাদক পদে শরীফ হোসেন আজাদ, সহসভাপতি পদে সাহাবুদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে তারেক মিজি, কোষাধ্যক্ষ আউয়ুব আলী আনসারী, প্রচার সম্পাদক মো: ইউনুছ খান। এছাড়া বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন, সহ-সম্পাদক পদে মো: বিল্লাল , সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন, নির্বাহী কমিটির সদস্য পদে মো: বাহা উদ্দিন, মাসুদ আলম, মো: মিজানুর রহমান।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে বিজয়ীর প্রার্থীদের হাতে ফলাফল তুলে দিয়েছি।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন শেখ বলেন, দীর্ঘ ১৩ বছর পর গাজীপুর বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশাআঙ্খাকার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাজারের ব্যবসায়ীরা সার্বিক সহযোগিতার ফসল এই নির্বাচন। তিনি নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট