1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আবু মুসা আল সিহাব  : চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮ টায় নিজমেহার ঋষিবাড়ীতে এ পূজার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌর মেয়র প্রার্থী আকতার হোসেন পাটোয়ারী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিশ্বকর্ম পূজাও আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হোক—এটাই প্রত্যাশা।
আকতার হোসেন পাটোয়ারী বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমেদ, ঋষি বাড়ি হরি মন্দিরের সভাপতি জহল্লাল ঋষি, পূজা কমিটির সভাপতি নিতীশ ঋষি ও দীপেন ঋষি।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। এ আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট