1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে রাজু নামে এক ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রায়শ্রী উত্তর ইউনিয়নের ড্রেজার ব্যবসায়ী রাজুকে কৃষিজমির মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও টপসয়েল রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় আইন অমান্য করে ড্রেজার দিয়ে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট