1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহমাহমুদপুরের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আক্তার খান

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান।

স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

আক্তার খান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি।

মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্তার খান বলেন, এলাকার মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। জনগণের সমর্থন পেলে ওয়ার্ডের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।

তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করব। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে গুরুত্ব দিতে চাই।

আক্তার খান আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক সেবা ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। একই সঙ্গে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন।

মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আক্তার খান ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট