1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

শাহরাস্তি-হাজীগঞ্জের কোথাও চাঁদাবাজি হলে আমাকে জানাবেন —ইঞ্জি. মমিনুল হক এমপি

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারি করণের লক্ষ্যে দানপত্র দলিল সম্পাদন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি বলেন, “একটি রাজনৈতিক দল প্রায়ই সংসদে এবং সংসদের বাইরে বলে বেড়ায়, বিএনপি চাঁদাবাজ। আগামী দিনে শাহরাস্তি-হাজীগঞ্জে কোথাও কোনো চাঁদাবাজি হলে আপনারা আমাকে জানাবেন। ঢালাওভাবে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করবেন না।”
তিনি আরও বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারি করণের লক্ষ্যে আজ ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যের সম্পদ, নগদ ১৬ লাখ টাকা এবং ২ দশমিক ৪১ একর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, মেহের ডিগ্রি কলেজের দাতা সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রূপন।
পরে অনুষ্ঠিত হয় দানপত্র দলিল হস্তান্তর পর্ব। এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারি করণের উদ্যোগটি এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট