
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ রুবেল হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী রুবেল হোসেন এ লক্ষ্যে মৈশাদী ইউনিয়ন বিএনপির কাছে নিজের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন।
মোঃ রুবেল হোসেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় রাজনীতিতে তার সম্পৃক্ততার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তার জমা দেওয়া জীবন-বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। রুবেল হোসেনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা হামলার ঘটনা নেই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩নং ওয়ার্ডে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মোঃ রুবেল হোসেন।