1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব বণিক সমিতি নির্বাচনে প্রচার সম্পাদক পদে এগিয়ে–মাহফুজ মল্লিক

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সমিতির এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠছে পুরো বাজার এলাকা।

নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের প্রচারণায় নানা বৈচিত্র্য দেখা গেলেও প্রচার সম্পাদক পদে প্রার্থী মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী মাহফুজ মল্লিকের ‘মাইক’ প্রতীকের প্রচারণা ইতোমধ্যে ব্যবসায়ীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।
মাহফুজ মল্লিকের সমর্থকরা বলছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ ব্যবসায়ীদের কাছে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার কারণে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহফুজ মল্লিককে তারা সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। বিশেষ করে তরুণ ব্যবসায়ীদের মধ্যে তার প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন তিনি।
একাধিক ভোটার বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি ব্যবসায়ীদের সমস্যা বুঝবেন এবং তা সমিতির মাধ্যমে সঠিকভাবে তুলে ধরবেন। মাহফুজ মল্লিকের মধ্যে সেই যোগ্যতা ও আগ্রহ রয়েছে বলে আমরা মনে করি।
ব্যবসায়ীদের কয়েকজনের মতে, বণিক সমিতিকে আরও কার্যকর ও ব্যবসায়ীবান্ধব করতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা, তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা এবং প্রয়োজনে সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মাহফুজ মল্লিক ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা করছেন।
এদিকে, নির্বাচনী প্রচারণায় মাহফুজ মল্লিক ব্যবসায়ীদের উন্নয়ন ও সেবার বিষয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, বণিকদের ভালোবাসাই আমার শক্তি। নির্বাচিত হলে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা এখন ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত। ফলে ১০ অক্টোবরের ভোটে ব্যবসায়ীরা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, সেদিকেই এখন নজর সবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট