1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৈশাদীতে চেয়ারম্যান পদে ইমরান খান ইমুকে ঘিরে নতুন সমীকরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

 দীর্ঘদিন পর হামানকর্দ্দি এলাকা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তরুণ নেতা ইমরান খান ইমুর আত্মপ্রকাশে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে পুরো ইউনিয়নে।

মৈশাদী পরিষদ গেট, শাহাতলী বাজার, দক্ষিণ হামানকর্দ্দি, উত্তর হামানকর্দ্দিসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার চায়ের দোকান, হোটেল, সেলুন ও জনসমাগমস্থলে এখন আলোচনায় উঠে আসছে তরুণ এই নেতার নাম। ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা ইমরান খান ইমু হঠাৎ করে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলীয় ফরম উত্তোলন ও জমা দেওয়ায় অনেকটা চমক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ইমরান খান ইমু বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে ইমরান খান ইমু বলেন, দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। এবার মৈশাদী ইউনিয়নের মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।

তিনি বলেন, বিগত দিনের দলীয় কর্মকাণ্ড বিবেচনা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।

ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা ইমরান খান ইমু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দুই যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানান। বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি হামলা-মামলার শিকার ও কারাবরণ করেছেন বলেও দাবি করেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে বলেও জানান এই নেতা।

স্থানীয় রাজনীতিতে তরুণ ও নতুন মুখ হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে ইমরান খান ইমু ইতোমধ্যে আলোচনায় এসেছেন। এখন দলীয় সমর্থন কিংবা মূল্যায়নের ক্ষেত্রে তিনি কতটা এগিয়ে যেতে পারেন, সেটিই দেখার বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট