1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

মৈশাদীতে চেয়ারম্যান পদে আলোচনায় মানিক পাটোয়ারী, গুরুত্ব পাচ্ছে অতীতের উন্নয়ন কর্মকাণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী।

সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর জনসেবামূলক উদ্যোগ, ডিজিটাল সেবার প্রসার ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন তাঁর সমর্থক ও স্থানীয়দের একাংশ।

সমর্থকদের দাবি, করোনা মহামারির কঠিন সময়ে ‘সততা স্টোর’-এর মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে ভূমিকা রাখেন মানিক পাটোয়ারী। পাশাপাশি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর দায়িত্বকালীন উদ্যোগের কথা তুলে ধরছেন তাঁরা। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের নেতৃত্ব, উন্নয়ন ও জনসেবার ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে।

এ পরিস্থিতিতে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মানুষের সঙ্গে সম্পৃক্ততা, সততা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ভোটারদের বিবেচনায় গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে নির্বাচনে মানিক পাটোয়ারীর অবস্থান ও জনসমর্থনের প্রকৃত চিত্র নির্ভর করবে ভোটারদের মূল্যায়ন এবং তাঁদের সিদ্ধান্তের ওপর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট