1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক

নিজস্ব প্রতিনিধি: মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল মাছ চাষের অন্যতম প্রধান শর্ত মানসম্মত পোনা। গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে এ খাতে অবদান রেখে চলেছেন ফরিদগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামের উদ্যোক্তা মোশারফ হোসেন মানিক।

১৯৯৬ সালে অল্প পরিসরে শুরু করা তাঁর ‘পাইওনিয়ার ফিশারিজ অ্যান্ড হ্যাচারি’ বর্তমানে ৮ একর জমিতে বিস্তৃত। নিজস্ব ও লিজ নেওয়া জমিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

খামারের জলাশয়ে বাঁশের খুঁটি ও নেট দিয়ে বিশেষ ঘের তৈরি করে পোনা লালন-পালন করা হচ্ছে। শ্রমিকেরা ছোট নৌকায় পোনা সংগ্রহ, পরিচর্যা ও স্থানান্তরের কাজ করেন।

প্রতিষ্ঠানটিতে থাইল্যান্ডের থাই মনোসেক্স তেলাপিয়া চাষে গুরুত্ব দেওয়া হয়। এ মাছ সাধারণত ৬ থেকে ৭ মাস লালন-পালন করা হয়; এক বছর পর্যন্ত চাষ করলে মাছের আকার ও ওজন আরও বাড়ে। তেলাপিয়ার পাশাপাশি রুই, মৃগেল, কালিবাউশ, পাঙ্গাঙ্গাশ ও কাতলাসহ বিভিন্ন কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন ও বিক্রি করা হয়।

পোনা ছাড়াও প্রতিষ্ঠানটি রেণু ও মা মাছ বিক্রি করে। মৎস্যচাষিরা নিজেদের খামারের ধরন ও চাহিদা অনুযায়ী পোনা সংগ্রহ করেন। মানিকের লক্ষ্য মানসম্মত পোনা সরবরাহের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো এবং চাষিদের লাভজনক অবস্থায় পৌঁছাতে সহযোগিতা করা।

কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে ভূমিকা

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও চিকিৎসাসংশ্লিষ্ট ডা. মো. মাহমুদ-ই-এলাহী বলেন, আমিষের চাহিদা পূরণ, পুষ্টি নিশ্চিতকরণ ও গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্য খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ১৯৯৬ সাল থেকে অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাইওনিয়ার ফিশারিজ অ্যান্ড হ্যাচারি প্রশংসনীয় ভূমিকা রাখছে। ৮ একর জমিতে ১০ জনের কর্মসংস্থান স্থানীয় পর্যায়ে একটি উল্লেখযোগ্য উদ্যোগ বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দা হাজী আহম্মদ আলী মিয়াজী বলেন, এ ধরনের উদ্যোগে পোনা উৎপাদন, পরিচর্যা, পরিবহন ও বিক্রির বিভিন্ন ধাপে কর্মসংস্থান হচ্ছে। স্থানীয় চাষিরা কাছাকাছি মানসম্মত পোনা পাওয়ায় পরিবহন খরচও কমেছে বলে তিনি জানান।

পাইওনিয়ার ফিশারিজ অ্যান্ড হ্যাচারির স্বত্বাধিকারী মোশারফ হোসেন মানিক জানান, পোনা বিক্রির পাশাপাশি প্রতিষ্ঠানটি স্থানীয় তরুণ ও শ্রমিকদের কর্মসংস্থানেও ভূমিকা রাখছে। বর্তমানে ১০ জন শ্রমিক দক্ষতার সঙ্গে খামারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, মাছের উৎপাদন বাড়াতে মানসম্মত পোনার বিকল্প নেই। পোনা লালন-পালনে পানির গুণগত মান, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ জরুরি। সরকারি বিধিবিধান ও হ্যাচারি নিবন্ধন মেনে কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট