1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

কচুয়ায় ইটভাটার মালিকানা দাবী করে হামলা-ভাংচুর-লুটপাট, আহত ১০

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়া রহিমানগর এলাকার গোহট গ্রামে মেসার্স বাচ্চু ও দেলোয়ার ব্রিকস্ নামে ইটভাটায় মালিকানা দাবী করে আল-আমিন ফাহাদ নামে ব্যাক্তি সংঘবদ্ধ লোকজন নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে ভাটার কর্মচারী ও শ্রমিক মিলিয়ে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ভাটার কার্যালয়, শ্রমিকঘর, পরিবহণের গাড়ী ও তৈরি করা নতুন ইট।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটলেও হামলাকারীদের আতংকে এবং আগুনের কারণে ঘটনাস্থলে কেউ যেতে পারেনি। আহত শ্রমিক ও কর্মচারীরা মৃত্যুর হাত থেকে বাঁচতে বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আহতদের সাথে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কথা হয় এবং ইটভাটায় ভাংচুর, আগুন ও ক্ষয়ক্ষতির সত্যতা মিলে।

হামলায় আহতরা হলেন, ইটভাটার ম্যানেজার মো. ইকবাল হোসেন (৪৪), মালিকের পক্ষে পরিচালক বাবুল মিয়া (৬০), কর্মচারী ফজলুর রহমান (৩৮), সাদ্দাম ভুঁইয়া (৪০), কাউসার সরদার (৩২), জিন্নত আলী (২৮), এমরান হোসেন (৩০) ও বেশ কয়েকজন শ্রমিক।

ক্ষতিগ্রস্ত ইটভাটার মালিকের দেয়া তথ্যে জানাগেছে, প্রায় দুই দশক আগে কচুয়া গোহট এলাকায় ইটভাটা প্রতিষ্ঠা করেন বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসেন। যৌথ মালিকানায় বেশ কয়েকবছর ইটভাটা ভালোভাবে পরিচালনা করে আসছিল। এর মধ্যে ভাটার মালিকানার বেশি অংশ ছিলো বাচ্চু মিয়ার। আর দেলোয়ার হোসেনের ছিল এক চতুর্থাংশ। নিজ প্রয়োজনে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দেলোয়ার হোসেন তার মালিকানা অংশ এফিডেভিট করে বাচ্চু মিয়াকে লিখে দেন। পাশাপাশি ইটভাটায় থাকা সম্পত্তি লিখে দেয়ার জন্য টাকা নিয়ে বায়নাপত্র দলিল করে দেন। বায়নাপত্রের সময় তিনি ৩৯লাখ টাকা নেন। বাকি ১৯ লাখ টাকা জমি লিখে দিয়ে নেয়ার চুক্তিপত্র হয়।

এসব চুক্তির পরেও ২০২৪ সালে দেলোয়ার হোসেন গংরা মালিকানা দাবী করে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা চায়। পরে আদালত তাদের আবেদন গ্রহন করে তদন্ত শেষে কাগজপত্র পর্যালোচনা শেষে দেলোয়ার গংরা কোন সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারায় রায় বাচ্চু মিয়া গংদের পক্ষে যায়।

আহত ভাটা ম্যানেজার ইকবাল হোসেন বলেন, দুপুর বেলায় ইটভাটায় কাজ পরিচালনা করছিলাম। এসময় একদল দুর্বৃত্ত এসে কোন কিছু বুঝে উঠার আগে হামলা ও ভাংচুর চালায়। তারা আমাকেও হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে আমি প্রাণে বাচার জন্য এক বাড়িতে গিয়ে আশ্রয় নেই।

মালিক পক্ষে ইটভাটার পরিচালনার কাজ করেন বাবুল মিয়া। তিনি বলেন, হঠাৎ করে আল-আমিন ফাহাদ বহু লোক নিয়ে ইটভাটায় প্রবেশ করে। সে ইটভাটার দুটি অফিসে, শ্রমিকের ঘর ও একটি গাড়ীতে আগুন দেয়। ৪টি গাড়ী ভাংচুর ও লুটপাট চালায়। আমাকে বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্রের আঘাতে আমি রক্তাক্ত জখম হই। তাদের কাছ থেকে কোন রকম রক্ষা পেয়ে একটি বাড়িতে আশ্রয় নেই। সেখান থেকে একলোক বিকেলে আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে।
এভাবে হামলার বর্ননাদেন আহত ফজলুর রহমান ও সাদ্দাম ভুঁইয়া। তাদেরকেও হামলা করে রক্তাক্ত জখম করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ইটভাটার মালিক সোহেল মিয়া বলেন, আল-আমিন ফাহাদ রাজনৈতিক প্রভাব বিস্তার করে এই হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে কর্মচারী-শ্রমিকরা আহত হয়েছেন। ইটভাটায় এসে ত্রাসের সৃষ্টি করেন। যুদ্ধের সময় এমন বর্বর অবস্থার সৃষ্টি হয়নি। এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। কেউ এগিয়ে আসতে পারেনি। পরিকল্পিতভাবে এই হামলায় ইটভাটার সার্বিক ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকা। তিনি এই ঘটনায় আইনের আশ্রয় নিবেন এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে আমরা ঘটনাটি জানেত পেরেছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনা জানতে পেরেছি। তবে বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। এই বিষয়ে কোন পক্ষে আমার কাছে অভিযোগ করেনি।

তিনি আরও বলেন, ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ আমি জানি। তাদের এই বিষয় নিয়ে একবার থানায় দুই পক্ষের সাথে কথা হয়েছে। বিষয়টি জটিল এবং থানায় সমাধানযোগ্য না হওয়ায় কোন কিছু করা সম্ভব হয়নি।

হামলার বিষয়ে অভিযুক্ত আল-আমিন ফাহাদের বক্তব্যের জন্য তার মুঠোফোনে কল করা হয়। তিনি ফোন রিসিভ করে ব্যস্ত আছেন এবং এক ঘন্টা পরে ফোন দেয়ার কথা বলে কেটে দেন। এরপর তার কাছে আবারও এক ঘন্টা পরে ফোন দেয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট