1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলায় প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট ) সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এই ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি প্রবাস ফেরত।

স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় যুবকদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী (৫০) নামে ওই প্রবাসী তাদের কারণ জানতে চেয়ে ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকবিরোধী অভিযানে থাকা যুবকেরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর সন্ধ্যার দিকে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দা আমেনা বেগম অভিযোগ করে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না, একটি দলীয় প্রোগ্রামে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট