1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ শিক্ষার্থীর জিপিএ-৫

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অধীনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

১০ আগস্ট (সোমবার) সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে এ বিদ্যালয় থেকে মোট ৪৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৫১ দশমিক ১১ শতাংশ।

ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৪ জন, ‘এ-’ গ্রেড পেয়েছে ৪ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ৪ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে ৭ জন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো—বিজ্ঞান বিভাগের সাবিহা আনহা, রুবাইয়া বিদুন, মেহেরুন নেছা ও মারজিয়া ইসলাম লামিয়া।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাবিহা আনহার পিতা মোহাম্মদ সোহরাব হোসেন ও মাতা কামরুন্নাহার। তার বাড়ি উত্তর হামান কর্দ্দি। রুবাইয়া বিদুনের পিতা মো. বিল্লাল হোসেন খাঁন ও মাতা রাবেয়া বসরি; বাড়ি বড় শাহতলী। মেহেরুন নেছার পিতা মোরশেদ তপদার ও মাতা রেহানা পারভীন; বাড়ি পাইকদী। মারজিয়া ইসলাম লামিয়ার পিতা মো. বিল্লাল হোসেন খাঁন ও মাতা সামছুন নাহার; বাড়ি বড় শাহতলী।

জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

এদিকে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানসহ সকল শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট