1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও আইবাস (iBAS++)-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
গতকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান  এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসন একযোগে এ অনুষ্ঠানে যুক্ত হন।
কেন্দ্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন চাঁদপুর জেলা প্রশাসন, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা।
চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও চাঁদপুর সদরের রামপুরের অবসরপ্রাপ্ত একজন মাদ্রাসা মরহুম অধ্যক্ষের স্ত্রী।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে অংশ নেন  চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক,চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,চাঁদপুরের পুলিশ সুপার মো: মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা নাজমুন নাহার,চাঁদপুর সদর ইউএনও এস এম এন জামিউল হিকমা,চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,চাঁদপুর জেলা যু্দলের সাধারণ সম্পাদক এড: নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সল গাজী বাহারসহ সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারী অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত বেসরকারী অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটি ও আইবাসের মাধ্যমে সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সায়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে জেলা পর্যায়ের সব কার্যক্রম উৎসবমুখর, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
ইএফটি ও ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য অর্থ পাবেন।
সরকারের এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট