1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

কচুয়ায় সাচার ডিগ্রি কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি।। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল আলমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ এ এফ এম নাছির আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ সাফল্যের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. জসিম উদ্দিন ও আব্দুল মতিন মোল্লা, কলেজের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, প্রভাষক মো. ইসমাইল হাসান ও জসিম উদ্দিন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হাসান মোল্লা, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টার, তেগুরিয়া আবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারী, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন্ময় ভৌমিক এবং পিপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সাচার ডিগ্রি কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট