1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

মৈশাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার হুমায়ূন বেপারীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে মো. হুমায়ূন বেপারীকে দেখতে চান স্থানীয়রা। একটি নিরাপদ, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গঠনের প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন।

মো. হুমায়ূন বেপারীর প্রচার-প্রচারণায় ৫ নং ওয়ার্ডকে সুন্দর ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডকে নিরাপদ ও মাদকমুক্ত রাখার পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

এছাড়া রাস্তার উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকা এবং শিক্ষা, স্বাস্থ্য, যুব ও নারী উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মো. হুমায়ূন বেপারী বলেন, আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ৫ নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট