1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

মতলব বাজার বণিক সমিতির সভাপতি পদে প্রার্থী মজিব সরকার

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

দিপু সরকার ॥ আসন্ন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনীতিক মো. মজিবুর রহমান সরকার (মজিব সরকার)।

দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড ও নেতৃত্বের কারণে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের কাছে তিনি সুপরিচিত। নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ ও বাজারের সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে প্রচারণায় সক্রিয় হয়েছেন।

মজিব সরকার ঐতিহ্যবাহী মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ অভিভাবকদের সরাসরি ভোটে দুইবার অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখেন।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি মতলব পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং মতলব পৌর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সফল সংগঠক, ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে মজিব সরকারের বহুমাত্রিক অভিজ্ঞতা মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ী সমাজের কল্যাণে তার অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করছেন অনেকে।

এদিকে নির্বাচনকে ঘিরে মতলব বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে মজিব সরকারের প্রার্থিতা নিয়ে ব্যবসায়ী মহলে চলছে নানা হিসাব-নিকাশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট