1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

মতলব উত্তর-দক্ষিণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘আশাকে রাসুল গোলাম বৃন্দ’ মতলব দক্ষিণ ও উত্তর শাখার যৌথ আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলা জানের আহ্বানে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, র‍্যালিটি মতলব উত্তর উপজেলার গোড়াইর কান্দি খানকায়ে মাহবুবিয়া দরবার শরীফ থেকে শুরু হয়ে সুজাতপুর বাজার, হরিণা, আবুরকান্দি ও আমিরাবাদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি পুনরায় সুজাতপুরে এসে জাঁকজমকপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

র‍্যালিতে ‘আশাকে রাসুল গোলাম বৃন্দ’-এর বিভিন্ন পর্যায়ের ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা মানুষের জীবনের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বর্ণাঢ্য এ আনন্দ র‍্যালিকে ঘিরে ভক্ত-অনুসারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট