1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে স্বামী-স্ত্রীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নারায়ণ রবিদাস – ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আকলিমা বেগম (২৬) ও দেলোয়ার হোসেন (৪২) দম্পতি। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন স্ত্রী। চিকিৎসকদের প্রচেষ্টায় সফলভাবে কিডনি প্রতিস্থাপনও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন দেলোয়ার হোসেন। স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দেওয়ার পরও তাকে হারিয়ে শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন দুই সন্তানের জননী আকলিমা বেগম।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রূপসা গ্রামের পাঠান বাড়িতে।

পরিবার সূত্রে জানা যায়, প্রবাসফেরত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। স্বামীকে নতুন জীবন দিতে কোনো দ্বিধা না করে নিজের কিডনি দানের সিদ্ধান্ত নেন স্ত্রী আকলিমা বেগম। এরপর গত শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে দেলোয়ারের শরীরে আকলিমার কিডনি প্রতিস্থাপন করা হয়।

কিন্তু কিডনি প্রতিস্থাপনের পর দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত গত মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

দেলোয়ার-আকলিমা দম্পতির ১১ বছর বয়সী আফরিন জান্নান ইরা ও ৪ বছর বয়সী আশুরা জাহান ইভা নামে দুই কন্যাসন্তান রয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে সরেজমিনে গেলে পরিবারের সদস্যরা জানান, আকলিমার একমাত্র ইচ্ছা ছিল নিজের কিডনি দিয়ে স্বামীকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই স্বপ্ন পূরণ হয়নি। স্বামীকে হারানোর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

দেলোয়ার হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, “দেলোয়ার অসুস্থ হওয়ার পর তার চিকিৎসার জন্য আকলিমা নিজের জমি ও গহনা বিক্রি করেছে। এরপর স্বামীকে বাঁচাতে নিজের কিডনি পর্যন্ত দিয়েছে। বর্তমান সমাজে এমন ত্যাগ সত্যিই বিরল। ভাইয়ের মৃত্যুর খবর প্রথমে আকলিমাকে জানানো হয়নি। পরে জানতে পেরে সে এখন পাগলপ্রায়। বর্তমানে তার চিকিৎসার খরচ চালাতেও আমরা হিমশিম খাচ্ছি। অসুস্থ এই বোন ও তার দুই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

দেলোয়ারের মা বৃদ্ধা শামছুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিজের কিডনি দিয়েও আমার ছেলেকে বাঁচাতে পারেনি পুত্রবধূ আকলিমা। এখন সে নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চিকিৎসা এবং আমার অবুঝ দুই নাতনির পাশে দাঁড়ানোর জন্য সবার সহযোগিতা চাই।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির হোসেন বলেন, “স্বামীর প্রতি আকলিমা বেগমের ভালোবাসা ও আত্মত্যাগ নিঃসন্দেহে দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন বিরল ঘটনার যেমন আমরা সাক্ষী হয়েছি, তেমনি দেলোয়ার হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দান করেও শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে হারিয়েছেন আকলিমা। এখন স্বামীর শোক, নিজের চিকিৎসা এবং দুই শিশু কন্যার ভবিষ্যৎ—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তিনি। পরিবারের পক্ষ থেকে আকলিমার চিকিৎসা ও দুই শিশুর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট