1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামিনে থাকার পরও পুলিশি হয়রানির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্যবসায়ী মো. রিপন সরকার আদালত থেকে জামিনে থাকার পরও পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।এ ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের হালিম দেওয়ান ও জীতু রাড়ীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. রিপন সরকারের সঙ্গে হালিম দেওয়ান ও জীতু রাড়ীর পরিবারের বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

এসব মামলায় তিনি আদালত থেকে জামিন লাভ করেছেন বলে দাবি করেন। তবে জামিনে থাকার পরও তাকে বিভিন্নভাবে হয়রানি ও চাপের মধ্যে রাখা হচ্ছে বলে অভিযোগ তার।

ভুক্তভোগী রিপন সরকার বলেন, আমি আদালত থেকে জামিনে রয়েছি। এরপরও আমাকে বিভিন্নভাবে হয়রানি ও চাপের মধ্যে রাখা হচ্ছে। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি।

তিনি আরও দাবি করেন, ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের জেরে তাকে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাগুলো করা হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

তবে হালিম দেওয়ান ও জীতু রাড়ীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আদালত থেকে জামিনে থাকার পরও তাকে আইনবহির্ভূতভাবে হয়রানি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রিপন সরকার ও তার স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। রিপন সরকার মতলব উত্তরের বাসিন্দা। আমরা রিপন সরকারকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করিনি। নয়ন ও পিয়াসের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট