1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট হয়েছেন সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন।
রোববার (৩০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুযায়ী জি এম শাহীনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে।

জি এম শাহীন বর্তমানে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুরের মেরিন হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার ও মেরিন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান এবং চাঁদপুর সেন্ট্রাল হাসপাতাল (প্রা.)-এর পরিচালক।

এ ছাড়া তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর জেলা ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য।

সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও ডা. জি এম শাহীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামেরও সাবেক সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক খাতের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট