1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন।

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় ইউএনও মনিরা খাতুন বলেন, “কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।”
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, মোবাইল জুয়া, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা: মোঃ মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু নাছের শাকিল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মইনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আঃ রাজ্জাক, মোশারফ হোসেন ও রুহুল আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট