1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না — শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান পৃষ্ঠপোষক শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তত চাঁদপুরের ক্ষেত্রে সবাই মিলেমিশে কাজ করলে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলাকে আরও সুন্দর ও নিরাপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মাদক প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। তাই মাদক নির্মূলে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি স্পষ্টভাবে বলেন, “মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না।” মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব।

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সহ-সভাপতি মনির চৌধুরী, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ মালাকার, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন লিটন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রোজি, কার্যকরী সদস্য আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট শাহজাহান খান, প্রফেসর হারুনুর রশিদ, শাহাদাৎ হোসেন শান্ত, ডা. মীর মুন্তাকিম হায়দার রুমি, মো. আলমগীর সরকার, আঃ রহিম পাটওয়ারী, মো. জাকির হোসেন, মাওলানা তোফায়েল আহমেদ ও মো. সাইফুর রহমান গাজী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট