1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

হাজীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ পাটোয়ারী : আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সমর্থন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হাসান মিয়াজী হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বলাখাল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

সকালে হাজীগঞ্জের ১৩নং অলিপুর ইউনিয়নকে সরকার কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়ায় আয়োজিত আলোচনা সভায় অংশ নেন হাসান মিয়াজী।

বাদ জুমা বলাখাল মিয়াবাড়ী জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পরে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বাদ আসর বিলওয়াই তফাদার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে নামাজ আদায় করেন। বাদ মাগরিব ধেররা রহিম উদ্দিন হাজী বাড়ি জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ হাসান মিয়াজী বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দ্বারা পৌরসভার উন্নয়ন ছাড়া অন্য কিছু হবে না। আমার নেতৃত্বে পৌরসভার কোনো ক্ষতি হবে না। পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবণ্টনের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য আলাদা অফিসের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও সুন্দরভাবে সেবা পেতে পারেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী ড্রেন নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার মিজি, পৌর বিএনপির সদস্য রিপন সরকার, উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির সরকার, ৩নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি এতেশামুল হক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ মামুন।

এ ছাড়া বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, শাহ আলম, যুবনেতা মহসিন পাটোয়ারী, মেকন সরকার, ইকবাল বেপারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট