1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জের কাশিমপুরে মসজিদ নির্মাণে সৌদি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুরে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণ কার্যক্রমকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সৌদি আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি কাশিমপুর এলাকায় পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান ও মো. শাহাজাহান। আয়োজকরা জানান, তাদের উদ্যোগেই সৌদি শায়েখ বাংলাদেশে এসেছেন।

ব্যাংকার শাহ-জালাল খানের পরিচালনায় অনুষ্ঠানে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রিজওয়ানুল হক টিটু, সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ-জালাল খান, বেলায়েত হোসেন ও মোহাম্মদ নূরন্নবী এবং আজীবন সদস্য ইকবাল হোসেন ও আকবর হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে সৌদি অতিথি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানিকে স্থানীয়দের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগকে স্থানীয়রা ধর্মীয় ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট