1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

মানুষের পাশে থাকতে চাই—মৈশাদীর সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন আয়শা।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। ওয়ার্ডের মানুষের ন্যায্য অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং অন্যান্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি।

আয়শা বলেন, আমি শুধু নির্বাচিত হওয়ার জন্য নয়, জনগণের সেবা করার সুযোগ পাওয়ার জন্য প্রার্থী হয়েছি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে কাজ করতে চাই।

তিনি মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট