1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

মাদকের বিরুদ্ধে একসঙ্গে চাঁদপুরের আট থানা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর জেলার আট থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

মাদকবিরোধী র‍্যালিতে সকল থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‍্যালিগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে।

পরে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং এর কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সংকট নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসা, সরবরাহ ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, একটি প্রজন্ম ও একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদক প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট