1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লিটল স্কলার্স হাই স্কুলে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স হাই স্কুলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক আল-আমিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, জান্নাতুল ফেরদৌসী, মো. মাইন উদ্দিন, তাহমিনা আক্তার, মো. জয়নাল ও আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর পবিত্র জীবন সত্য, ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দরুদ ও সালাম পাঠের মধ্য দিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ, জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট