1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার এনায়েতপুর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দরবার শরীফ ও আশপাশের এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমন উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে দরবারের ভক্তবৃন্দ, মুরিদীন, জাকেরীন ও স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করবেন।

জুলুস শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন পীর-এ-তরিকত আলহাজ হযরত মাওলানা আবু নছর শাহ মো. গোলাম মাওলা আল-কাদেরী আশরাফী।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে তুলে ধরা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। ধর্মীয় মূল্যবোধ, ভ্রাতৃত্ব, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজনে এনায়েতপুর দরবার শরীফের ভক্তবৃন্দ, মুরিদীন, জাকেরীন ও গ্রামবাসী সার্বিক সহযোগিতা করছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও আলোচনা সভায় ধর্মপ্রাণ মুসলিমসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করেছেন আয়োজকরা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট