1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে সহস্রাধিক শিক্ষার্থী

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বাজারের বিভিন্ন ধরনের বর্জ্য প্রকাশ্যে রাস্তার পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, নয়ারহাট বাজার থেকে চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দিকে যাওয়া সড়কের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে দীর্ঘদিন ধরে বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। একইভাবে চির্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনেও ফেলা হচ্ছে বাজারের বর্জ্য। ফলে ওই দুই স্থানে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বড় স্তূপ।

দীর্ঘদিন পড়ে থাকায় এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সৃষ্টি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষ করে রাস্তার পাশেই রয়েছে চির্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলবেরুনী কেজি ফ্রি ক্যাডেট স্কুল এবং চির্কা বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ময়লা-আবর্জনার স্তূপের পাশ দিয়ে যাতায়াত করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মাহিন সরকার ও আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে নয়ারহাট বাজারের সব ময়লা-আবর্জনা ওই এলাকায় ফেলা হচ্ছে। ময়লা-আবর্জনা না ফেলতে বারবার নিষেধ করা হলেও নির্দিষ্ট কোনো স্থান না থাকায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে সেখানে ময়লা ফেলছেন। এতে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লা ফেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উদ্বেগজনক।

এ বিষয়ে চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুদ্দিন বলেন, ‘এখানে ময়লা-আবর্জনা ফেলতে আমরা বহুবার নিষেধ করেছি। কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করে না। আমরা বারবার নিজেদের লোক দিয়ে জায়গাটি পরিষ্কার করিয়েছি। কিন্তু পুনরায় আবারও এখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।’

বাজারের ইজারাদার ইমন গাজী শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লা ফেলার বিষয়টি স্বীকার করেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে ময়লা ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, ‘আগে বাজারের ময়লা-আবর্জনা ইউনিয়ন পরিষদের ভেতরে ফেলা হতো। পরবর্তীতে সেখানে ময়লা ফেলতে নিষেধ করার পর বাজারের ময়লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে এবং প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ফেলা হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকির বিষয় রয়েছে। আমি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তবে এখনো তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করতে পারেনি। নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে পারলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যক্ত ভবনের ভেতরে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ‘বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকার পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এবং বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট