1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

চাঁদপুরে বিড়ালের কামড়-আঁচড়ে এক মাসে হাসপাতালে ১,৭৬৩ জন

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
বিষয়টি উদ্বেগজনক, বিড়ালপ্রেমীদের সতর্ক হওয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার: শখের বশে ঘরে বিড়াল পালনের প্রবণতা বর্তমানে সমাজে দিন দিন বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলের তরুণ-তরুণী ও শিশুদের মধ্যে বিড়ালের প্রতি অনুরাগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ইঁদুর তাড়ানো কিংবা নিঃসঙ্গতা দূর করার সঙ্গী হিসেবে অনেকে ঘরে বিড়াল পুষছেন। তবে এই শখের আড়ালে থাকা স্বাস্থ্যঝুঁকির একটি উদ্বেগজনক চিত্র সামনে এসেছে চাঁদপুরে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত আগস্ট মাসে বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭৬৩ জন। আক্রান্তদের প্রায় ৭০ শতাংশই শিশু। একই সময়ে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৪ জন

বিড়াল পরিচ্ছন্ন ও আদুরে প্রাণী হলেও এর কামড় বা আঁচড় থেকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পোষা প্রাণীও র‌্যাবিস বা জলাতঙ্কের মতো প্রাণঘাতী ভাইরাসের বাহক হতে পারে। অনেক পরিবার বিড়ালের কামড় বা আঁচড়কে শুরুতে তেমন গুরুত্ব না দেওয়ায় পরবর্তী সময়ে জখম গুরুতর হলে হাসপাতালে ছুটতে হচ্ছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়-আঁচড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতি মাসে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ভ্যাকসিন ও ওষুধ সরবরাহ করতে হচ্ছে। এতে রোগীদের শারীরিক ও মানসিক কষ্টের পাশাপাশি স্বাস্থ্য খাতের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

প্রাণী পোষার বিরোধিতা না থাকলেও পরিবারের শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিড়াল দেখতে সুস্থ মনে হলেও সেটিকে নিয়মিত র‌্যাবিসসহ প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা জরুরি।

কোনো প্রাণী কামড় বা আঁচড় দিলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টির‌্যাবিস টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সামান্য আঁচড় বা কামড়কেও গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।

বিড়াল পোষার আনন্দ বজায় রেখেই স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিড়ালপ্রেমীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট