1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ সভাপতি এবং বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি মনোনয়ন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের। কোষাধ্যক্ষ হয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কচুয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন, পেশাগত মর্যাদা রক্ষা ও কল্যাণ নিশ্চিত করা তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।

তাঁরা আরও বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।

নতুন কমিটি দায়িত্ব নিয়ে কচুয়ার মাধ্যমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট