
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-উদ্দীপনা। সভাপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। মজার বিষয় হলো, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীই মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের বাসিন্দা।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন—মা আমেনা টাওয়ারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী লোকমান হোসেন, বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মুজিবুর রহমান সরকার, বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি এবং সম্রাট হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জসিম উদ্দিন প্রধান এবং মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম প্রধান (ভিপি জাহাঙ্গীর)।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
সভাপতি পদে চার প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের ভোটে কে নির্বাচিত হয়ে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃত্বে আসছেন, তা জানতে অপেক্ষা করতে হবে ১০ অক্টোবরের ভোটের ফলাফল পর্যন্ত।