1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবনায় দূরপাল্লা ও নগরবাস—উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে প্রস্তাবিত ভাড়া নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আন্তঃজেলা বা দূরপাল্লার বাসের ভাড়া বর্তমানের ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। ঢাকা ও চট্টগ্রামসহ নগর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হওয়ার প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

বৈঠক সূত্রে জানা যায়, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছিল। তবে বিআরটিএর সমন্বয় কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সম্প্রতি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাসের পরিচালন ব্যয় বাড়ায় বিআরটিএ ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও ডিজেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট