1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য নির্বাচনী তফসিলকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকা সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকানের আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও রাজনৈতিক পরিসরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন ও নেতাকর্মীদের সহযোগিতা পেতে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়েছেন। বিশেষ করে বিএনপির সমর্থন পাওয়ার প্রত্যাশায় রাজারগাঁও ইউনিয়নে ছয়জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

আলোচনায় থাকা প্রার্থীরা হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে চার প্রার্থীর অনুসারী ও সমর্থকেরা নিজ নিজ অবস্থান থেকে জনসংযোগ ও মতবিনিময় করছেন। সামাজিক, ধর্মীয় ও স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন তারা।

মোঃ মফিজুর রহমান দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

মোঃ সিদ্দিকুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন তিনি। বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মোঃ নজরুল ইসলাম দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে বলা হচ্ছে। ২০১৬ সালের রাজারগাঁও ইউপি নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

মোঃ রফিকুল ইসলাম রনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তরুণ নেতাকর্মীদের মধ্যে তার যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মোঃ আব্দুল করিম বেপারী দলীয় কোনো পদে না থাকলেও বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

মোঃ ফজলুল করিম রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এ কারণে ইউনিয়ন যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি। ফলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে কার পক্ষে সমর্থন যাচ্ছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় পর্যায়ে সিদ্ধান্তের পর প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে। মনোনয়নপ্রত্যাশীদের জনসম্পৃক্ততা, সাংগঠনিক অবস্থান, স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও সাধারণ ভোটারদের সঙ্গে সম্পর্কও তখন আলোচনায় আসতে পারে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হলে প্রার্থীদের তৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট