1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচিতি সভা ও মা সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচিতি সভা ও মা সমাবেশ

চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে শাহীনা আক্তার বলেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়ার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নবগঠিত ব্যবস্থাপনা কমিটি ও মা সমাবেশের মাধ্যমে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের মধ্যে যে যোগাযোগ তৈরি হয়েছে, তা বিদ্যালয়ের অগ্রযাত্রায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। তাই পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার মান বাড়াতে উপজেলা শিক্ষা অফিস সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ শাহ ইমরান খান এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী রাসেল খলিল।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সমাজসেবক আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক ও যুবদল নেতা ইউসুফ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিলন দেওয়ানসহ নবগঠিত কমিটির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট