1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদলের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদলের দাফন সম্পন্ন

হাজীগঞ্জে সাংবাদিক মোহাম্মদ উল্যাহ্ বুলবুলের বড় ভাই মো. শাহেদ উল্যাহ্ বাদল (৫৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের সাহেব বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম হাসমত উল্যাহ হাসুর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, শুক্রবার রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজ বসতঘর থেকে বের হন শাহেদ উল্যাহ্ বাদল। পুকুরঘাটে ওজু করে মসজিদের দিকে যাওয়ার পথে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাংবাদিক বুলবুলের বড় ভাই বাদলের মৃত্যুতে হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

শনিবার সকাল ৯টায় নিজ বাড়ির সামনে ঈদগাঁও মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ভাইয়ের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক বুলবুল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট