1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাকিলায় বিরোধপূর্ণ জমিতে ওসি রিসিভার নিযুক্ত

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
বাকিলায় বিরোধপূর্ণ জমিতে ওসি রিসিভার নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে মালিকানা নিয়ে বিরোধ দেখা দেওয়ায় বিতর্কিত ভূমিতে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। আদালতের আদেশের পর বিতর্কিত মার্কেটের একাংশ বন্ধ করে দিয়েছে পুলিশ।

সম্প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উজালা রানী চাকমা এ আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ থানার ওসিকে বাকিলা বাজারের নিউ সুপার মার্কেটের ওই অংশের রিসিভার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রিসিভার হিসেবে ওসি বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। নালিশি ভূমির দখল বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে মতামতসহ প্রতিবেদন দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারা অনুযায়ী বাদী ও বিবাদীকে দখলসংক্রান্ত লিখিত বিবরণী জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, বাকিলা বাজারের সন্না মৌজায় নিউ সুপার মার্কেটের একাংশের জমি নিয়ে স্থানীয় আব্দুর রব কাজী ও রুহুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। আব্দুর রব কাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই সম্পত্তিতে রিসিভার নিয়োগের আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ অক্টোবর দুপুরে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বিরোধপূর্ণ অংশের দোকানঘর বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী আব্দুর রব কাজীর ছেলে হারুন কাজী।

ওই জমিতে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি শাখা কার্যালয় রয়েছে। রিসিভার নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

বিবাদী রুহুল আমিনের পক্ষে জাহাঙ্গীর পাটওয়ারী বলেন, সন্না মৌজার ১০৩৪, ১০৩৫ ও ১০৩৬ দাগে দুই শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। তাঁর দাবি, এ ঘটনায় ৭ থেকে ৮টি মামলা হলেও সবগুলোর রায় তাঁদের পক্ষে এসেছে। সর্বশেষ একটি রায়ের বিরুদ্ধে আব্দুর রব কাজী হাইকোর্টে আপিল করেছেন। ২০২২ সালে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ওই জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও তা গোপন করে এডিএম আদালতে মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জাহাঙ্গীর পাটওয়ারী জানান, তথ্য গোপন করে ১৪৫ ধারায় আবেদন এবং বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় রিসিভার নিয়োগের আদেশ প্রত্যাহারের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে।

ওসি মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া জানান, রিসিভার থাকাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মাসিক ভাড়া হাজীগঞ্জ থানার ওসির নামে সরকারি কোষাগারে জমা হবে। আদালত যার পক্ষে রায় দেবেন, পরবর্তীতে তিনি ওই ভাড়া পাবেন। ব্র্যাক কার্যালয় বন্ধের বিষয়ে আদালতের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট