1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ২৯টি পূজামণ্ডপে মমিনুল হকের অনুদান

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে ২৯টি পূজামণ্ডপে মমিনুল হকের অনুদান

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। তিনি বলেছেন, অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় পূজা অনুষ্ঠিত হবে এবং বিএনপির নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় মাঠে থাকবে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) সকালে সোনাইমুড়িতে এমপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভা শেষে প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে নগদ অনুদান তুলে দেন সংসদ সদস্য।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা বিশু ও অর্পণ সাহা।

এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু এবং দপ্তর সম্পাদক সুজন দাসসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলু মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট