1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

হাজীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে হাজীগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৬) থানা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলা রক্ষা ও বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া।

এ ছাড়া বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেকু জামান শামীম ও হাছান মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম সিফাত ও মেহেদী হাসান সর্দার, যুগ্ম সম্পাদক এসএম মিরাজ মুন্সী ও মঞ্জুর আলম পাটোয়ারী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস, সম্মানিত সদস্য মহিউদ্দিন আল আজাদ ও রেজাউল করিম নয়ন।

সভায় আরও বক্তব্য দেন কামাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মজিবুর রহমান রনি, হোসেন বেপারী ও মোহাম্মদ উল্লাহ বুলবুল।

উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রাজিব শর্মা, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এবং গণমাধ্যমকর্মী শাখাওয়াত হোসেন শামীম, নুর মোহাম্মদ, মোশারফ হোসেন মাঈনুদ্দিন, মো. শাহজাহান ও মো. মারুফসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট